1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৭:১২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নানান আয়োজনের মধ্যে দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ব্র্যাক ডে

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ২৪, ২০২৫,
  • 137 Time View
121

প্রতিবছরের মতো এ বছরও নানান আয়োজনের মধ্যে দিয়ে (২৩ মার্চ) রবিবার পালিত হয়েছে ৫৩ তম ব্র্যাক ডে। ১৯৭২ সালে স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে স্বল্প পরিসরে ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা ঘটলেও ব্র্যাক বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থায় পরিণত হয়েছে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এবারের ব্র্যাক ডে এর প্রতিপাদ্য ছিল “ঘুরে দাঁড়াবার শক্তি”। ব্র্যাক ডে উপলক্ষে সকালে শ্রীমঙ্গল ব্র্যাক লার্নিং সেন্টার প্রাঙ্গনে র‌্যালীর আয়োজন করা হয়। এছাড়াও ব্র্যাক ডে উপলক্ষে সিলেটের ঐতিহ্য শীতলপাটি, মনিপুরী তাঁত শিল্প, স্থানীয় কৃষকের ফলানো সবজি, হস্তশিল্প ইত্যাদি নিয়ে ব্র্যাক লার্নিং সেন্টার প্রাঙ্গনে ”আশার জয়” নামে ১০টি স্টলের মেলা বসে। এসময় অনুষ্ঠানের অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন। সকাল ১০টা ৩০ মিনিটে সিলেট অঞ্চলের লোকজ “টাক খেলা” অনুষ্ঠিত হয়। এই খেলায় ব্র্যাকের কর্মীরা অংশগ্রহন করেন।

দুপুরে গণনাটক দল, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাকের আয়োজনে “ঘুরে দাঁড়াবার শক্তি” নামে মঞ্চ নাটক পরিবেশিত হয়।

দুপুর ২টা ১০ মিনিটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ২৫মিনিটে অনুষ্ঠিত হয় লিডারশিপ টক। সবশেষ দুপুর ২টা ৪৫মিনিটে “স্যার ফজলে হাসান আবেদ মূল্যবোধ পুরস্কার ২০২৫” প্রদান করা হয়।

মৌটুসী কবির, ঊর্ধ্বতন পরিচালক-পিপল,কালচার আ্যন্ড কমিউনিকেশনস্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেন জিল্লুর রহমান, চেয়ারপারসন, ব্র্যাক, আসিফ সালেহ, এক্সিকিউটিভ ডিরেক্টর, ব্র্যাক, তামারা হাসান আবেদ, ম্যানেজিং ডিরেক্টর, ব্র্যাক, এন্টারপ্রাইজসহ ব্র্যাকের কর্মীরা।

এবার স্যার ফজলে হাসান আবেদ মূল্যবোধ পুরস্কার ৯ জনকে প্রদান করা হয়।

তারা হলেন- মোহাম্মদ শামীম আজাদ, সিনিয়র ডিজাইন ম্যানেজার, আড়ং, সাবিনা ইয়াসমিন, ম্যানেজার, আড়ং, মো: আব্দুর রব, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, নুপুর আক্তার, সহকারী শাখা ব্যবস্থাপক, মাইক্রোফাইন্যান্স (দাবি), নীলুফা ইয়াসমিন, আঞ্চলিক ব্যবস্থাপক, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি, রুমা খাতুন, কর্মসূচি সংগঠক আলট্রা- পুওর গ্র্যাজুয়েশন, সুফিয়া আক্তার, এলাকা ব্যবস্থাপক মাইক্রোফাইনান্স (দাবি), মোসা. সালমা জাহান, শাখা ব্যবস্থাপক, আলট্রা- পুওর গ্র্যাজুয়েশন, মো: রেজওয়ানুল আলম, আউটলেট ম্যানেজার, আড়ং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026