1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১১:২৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নাজিরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাজিরপুর প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বৃহস্পতিবার, মে ৮, ২০২৫,
  • 144 Time View
120

নাজিরপুর প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আগামী ১৬ মে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা এবং ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় নাজিরপুর উপজেলা বি এন পি কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ বেলায়েত হোসেন মাঝির সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তাওহিদুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক আসিব জামাল খান, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম সজল ও যুগ্ম আহ্বায়ক মোঃ আপেল মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। দেশ গঠনে তরুনদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: তাওহীদুল ইসলাম বলেন, অতীতের বিভিন্ন আন্দোলন সংগ্রামে স্বেচ্ছাসেবক দল যেভাবে রাজপথে থেকেছে আগামী দিনগুলোতেও দেশের স্বার্থে গনতন্ত্র প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দল রাজপথে থাকবে।

উল্লেখ্য আগামী ১৭ মে বরিশাল ও খুলনা বিভাগের যৌথ উদ্যোগে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ খুলনায় অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026