1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| ভোর ৫:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নাজিরপুরের পোস্ট অফিসে ঢুকতে হলে পার হতে হয় হাটু সমান পানি।

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২২, ২০২৫,
  • 164 Time View
125

নাজিরপুরের পোস্ট অফিসে ঢুকতে হলে পার হতে হয় হাটু সমান পানি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ আরিফুল ইসলাম (মিল্টন)

নাজিরপুর উপজেলা প্রতিনিধি (পিরোজপুর )

নাজিরপুরের পোস্ট অফিসের রাস্তা দিয়ে যেতে হলে হাঁটুর সমান পানি ঝাঁপিয়ে তারপর পোস্ট অফিসে যেতে হয় ,একপাশে পুরাতন ভুমি অফিসের ভাঙ্গা বিল্ডিং আর আরেকপাশে গাছপালা,  মাঝখান থেকে চলে গেছে একটি পিচ ঢালাই রাস্তা। দেখে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি সরু খাল। কারন বছরের প্রায় পুরোটা সময়ই এটি পানিতে নিমজ্জিত থাকে। এটি হচ্ছে নাজিরপুর উপজেলা পোস্ট অফিসে যাতায়াতের একমাত্র রাস্তা।পোস্ট অফিস সাধারণ মানুষের কাছে এখনো অনেক জনপ্রিয় একটা সেবা প্রতিষ্ঠান। এখানে কম টাকায় ডকুমেন্ট, পার্সেল পাঠানো যায় এছাড়া এখানে রয়েছে বিভিন্ন সঞ্চয় স্কিম, যেমন সেভিংস  এ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, মান্থলি ইনকাম স্কিল ইত্যাদি। এছাড়া কম খরচে দ্রুত টাকা পাঠাতে অনেকেই পোস্ট অফিসের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ই,এম,টি,এস) পছন্দ করেন।রবিবার (২২ জুন) সরেজমিন গিয়ে সেবা নিতে আসা স্থানীয় গৃহিণী লাইলী বেগমের সাথে কথা হলে তিনি জানান, ছেলে ঢাকায় লেখাপড়া করে তাকে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠাতে  এসেছি। হাটুপানির ভিতর থেকে অনেক কষ্টে  এসেছি কারন খরচ কম ও জি,ই পি করলে গ্যারান্টেড পোস্ট হওয়ায় মিসিং হওয়ার ঝুঁকি নেই। সেভিংস এ্যাকাউন্টে টাকা জমা করতে আসা আরেকজন অবসরপ্রাপ্ত শিক্ষক আবু হানিফ জানান, প্রতিমাসে টাকা জমা করার জন্য আসতে হয়।এখানে ঝামেলা কম লাইনে দাঁড়াতে হয়না তাই এখানে সেভিংস এ্যাকাউন্ট করেছি। কিন্তু রাস্তার যে অবস্থা তাতে অনেক কষ্ট করে হাটু পানির ভিতর দিয়ে আসতে হয়।উপজেলা পোস্ট মাস্টার মো: হাবিবুর রহমান মহাজনকে এই প্রতিনিধি জিজ্ঞেস করলে তিনি বলেন যে , দেড় বছর যাবত এখানে কর্মরত আছি। আমি এখানে যোগদানের আরও অনেক আগে থেকেই এই রাস্তাটি বছরের প্রায় পুরোটা সময় জুড়ে পানিতে নিমজ্জিত থাকে। এখানে সেবা নিতে আসা লোকদের ভোগান্তি পোহাতে হয়।পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই সমস্যা।
কয়েকবার এল,জি,ই,ডি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জানানো হলে তারা মৌখিক আশ্বাস দিয়েছেন। কিন্তু কার্যকরী কোন পদক্ষেপ এখনো নেয়া হয়নি। এ দিকে নাজিরপুর উপজেলার এল,জি ই ডি’র উপ সহকারী প্রকৌশলী মো: আব্দুল গাফফার জানান, বিষয়টি উপজেলার সমন্বয় মিটিংয়ে কয়েকবার আলোচনা হয়েছে।  উপজেলা পরিষদ প্রকল্প অনুমোদন করলে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026