1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
নাচোলে পুলিশের খাতায় পলাতক হলেও বিস্ফোরক মামলার আসামী  প্রকাশ্যেই ঘুরে বেড়ান - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 6:41 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

নাচোলে পুলিশের খাতায় পলাতক হলেও বিস্ফোরক মামলার আসামী  প্রকাশ্যেই ঘুরে বেড়ান

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
  • Update Time : Wednesday, March 19, 2025,
  • 99 Time View
61

মাহিদুল ইসলাম ফরহাদ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিস্ফোরক ও চাঁদাবাজি মামলার আসামী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর ইউপির চেয়ারম্যান ইসমাইল হক অপুকে নাচোল থানাপুলিশের খাতায় পলাতক থাকলেও ওই নেতা নিজ এলাকায় প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে বিস্ফোরক, চাঁদাবাজীসহ মারামারির ৩টি মামলা রয়েছে। তারমধ্যে একটি মামলায় জামিনে আছেন ওই নেতা। বাকী দু’টি মামলায় জামিন পাননি তিনি। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর ইউপির চেয়ারম্যান ইসমাইল হক অপুকে পুলিশের খাতায় পলাতক থাকলেও প্রকাশ্যেই ঘুরে বেড়ান ওই নেতা। এদিকে ওই নেতার বিষয়ে নাচোল থানাপুলিশ উপজেলা নির্বাহী অফিসারকে জানাননি। তাই উপজেলা প্রশাসন জেলা প্রশাসককে জানাতে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। গত ১৭ মার্চ ওই নেতা চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদকে ফতেপুর ইউনিয়ন পরিষদে ফুল দিয়ে বরণ করার ছবি ভাইরাল হওয়ার পর নাচোল থানাপুলিশের টনক নড়ে। এরই প্রক্ষিতে ১৮ মার্চ নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর ইউপির চেয়ারম্যান ইসমাইল হক অপুর বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিবরণী জমা দিয়েছেন। এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মামলা হওয়ার পর থেকেই ওই নেতা পলাতক ছিলেন। হঠাৎ করেই গত ১৭ মার্চ তিনি চেয়ারম্যান হিসেবে ডিসি স্যারকে ফুল দিয়ে বরণ করেছেন। উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতেপুর ইউপির চেয়ারম্যান ইসমাইল হক অপু জানান, তাঁর বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা হয়েছে। একটিতে জামিনে আছেন বাকী দু’টির জামিনের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট