1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৪:৫৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নাগেশ্বরীর প্রাণকেন্দ্রে উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর নতুন অফিস উদ্বোধন

রফিকুল ইসলাম রনজু,কুড়িগ্রাম প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫,
  • 108 Time View
83

রফিকুল ইসলাম রনজু,কুড়িগ্রাম প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, অবশেষে জমকালো আয়োজনে উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন অফিস উদ্বোধন করা হলো।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক সময় একটি মাত্র প্রেসক্লাব ছিল সেটা হলো উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী।

পরবর্তীতে কিছু সদস্য উপজেলা প্রেসক্লাবের নামে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। পরবর্তীতে উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি হাফিজুর রহমান বাবু বর্ধিত সভার মাধ্যমে তাদেরকে বহিষ্কার করে। সেই বহিষ্কৃতরাই উপজেলা প্রেসক্লাবকে নিয়ে গভীর ষড়যন্ত্রে মেতে ওঠে। কিন্তু তারা সফল হতে পারেনি। সভাপতি হাফিজুর রহমান বাবু নতুন কিছু সদস্য নিয়ে প্রেসক্লাবের কার্যক্রম গতিশীল করার চেষ্টা করে। কিন্তু বহিষ্কৃতদের ষড়যন্ত্র থেমে থাকে না।

এসব বিতর্কিত ঘটনার জের ধরে দীর্ঘদিন উপজেলা প্রেসক্লাব এর কার্যক্রম ঝিমিয়ে পড়ে। ২০০৪ সালে স্থাপিত পুরোনো এই উপজেলা প্রেসক্লাবকে আবার নতুন করে গতিশীল করার লক্ষ্যে, সভাপতি হাফিজুর রহমান বাবুর পরামর্শে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন হয়। সেই নতুন কমিটির নতুন অফিস উদ্বোধন হলো জমকালো আয়োজনের মধ্য দিয়ে।

উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি হাফিজুর রহমান বাবু অসুস্থ হওয়া এবং বৈরী পরিস্থিতির কারনেই মূলত নতুন কমিটির সভাপতি শহিদুল ইসলাম (শাহীন শহীদ) ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনজুর নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীকে নতুন রূপ দানে এক ঝাক শিক্ষিত, তরুণ সংবাদকর্মী এগিয়ে আসে।
নতুন অফিস উদ্বোধন আনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি মোঃ শহিদুল ইসলাম (শাহীন শহীদ) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনজুর সঞ্চালনায়, প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম রসুল রাজা,আহ্বায়ক,উপজেলা বিএনপি,নাগেশ্বরী। উদ্বোধকের মনোনীত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম সরকার,ভারপ্রাপ্ত সদস্য সচিব,উপজেলা বিএনপি নাগেশ্বরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর উপদেষ্টা ও সাবেক সভাপতি হাফিজুর রহমান বাবু, উপদেষ্টা ও পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, উপদেষ্টা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম আশরাফ হোসেন আপেল।

নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ ফরহাদ হোসেন। প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসূল রাজা বলেন, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে, সুন্দর সমাজ বিনির্মাণে তারা এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। তিনি আরো বলেন, ভালো কাজ করতে গিয়ে কোন সমস্যা হলে আমি পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ।
জমকালো অফিস উদ্বোধনে উপজেলা প্রেসক্লাব,নাগেশ্বরীর সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026