নাগরপুর ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কাজী মোস্তফা রুমি:
Update Time :
Monday, March 17, 2025,
132 Time View
নাগরপুর ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কাজী মোস্তফা রুমি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ'২৫ রোজ রবিবার ধুবড়িয়া বাজার মাঠ প্রাঙ্গণে ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহীদুর রহমান শহীদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম, বিপ্লবী সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হবি। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে নাগরপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক...
68
কাজী মোস্তফা রুমি:
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ মার্চ’২৫ রোজ রবিবার ধুবড়িয়া বাজার মাঠ প্রাঙ্গণে ধুবড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহীদুর রহমান শহীদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম, বিপ্লবী সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান হবি।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে নাগরপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, ওলামা দলের নেতৃবৃন্দ এবং ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি, যুবদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।