1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নাগরপুরে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে বিদ্যালয়ের সভাপতি নিয়োগ, গ্রেফতার ১

মোঃ শাকিল হোসেন শওকত
  • Update Time : সোমবার, মে ৫, ২০২৫,
  • 146 Time View
122

মোঃ শাকিল হোসেন শওকত

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় দপ্তিয়ার নজীর আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতির নিয়োগে চাঞ্চল্যকর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় মোঃ বিজয় হোসেন (সালিম) নামে এক ব্যক্তিকে।

ইতোমধ্যে বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে—ইউএনও ও জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে সভাপতি মনোনয়নপত্র তৈরি করা হয়েছে। এছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর নামে একটি ভুয়া পত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হয়।

এই জালিয়াতির ঘটনায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মাদ আলমগীর হোসেন এবং অফিস সহকারী মোঃ ওসমান গণিসহ তিনজনকে অভিযুক্ত করে ০৪ মে ২০২৫ তারিখ নাগরপুর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামী মোঃ বিজয় হোসেন (সালিম) কে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুইজন পলাতক রয়েছে, যাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এ ঘটনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৫৫ বিধি অনুযায়ী অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।

স্থানীয়দের মাঝে এই জালিয়াতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026