
নবাগত ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লৌহজং উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ফারজানা ববি মিতুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে লৌহজং উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে ইউএনও কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানানো হয়। প্রেসক্লাব নেতারা আশা প্রকাশ করেন, ইউএনওর নিষ্ঠা, দক্ষতা ও নেতৃত্বে লৌহজংয়ের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
ইউএনও মিজ্ ফারজানা ববি মিতু সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক,বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা প্রশাসনের সহযোগী হয়ে এলাকার উন্নয়নকে এগিয়ে নিতে পারেন। তিনি লৌহজংয়ের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন,জনস্বার্থমূলক কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উপজেলা প্রশাসন কাজ করছে এবং এই কাজে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব,সাংগঠনিক সম্পাদক মো. লিখন শেখ, কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারি, দপ্তর সম্পাদক মো. জাহিদ হাসান, কার্যকরী সদস্য আব্দুর রাজ্জাক হোসাইন সুমন ও আবু বকর সিদ্দিক খান প্রমুখ।
প্রেসক্লাব নেতারা উপজেলা প্রশাসনের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।