1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| দুপুর ১২:৩১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নববারদী কৈলাস ধামে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান দিবস উদযাপিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)
  • Update Time : বুধবার, জুন ৪, ২০২৫,
  • 313 Time View
359

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাউজান উপজেলার উত্তর গুজরাস্থ নববারদী কৈলাস ধামে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হলো শিবকল্প মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান দিবস। জয় বাবা লোকনাথ কৃপা সংঘের উদ্যোগে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে হাজার হাজার ভক্তের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতাযজ্ঞ, গীতাঅমৃতবাণী পাঠ, ভোগরতী কীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ। ভোরে মঙ্গলারতীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আশ্রমের অধ্যক্ষ মহারাজ যোগাচার্য শ্রীমৎ ওঁকারনাথ ব্রহ্মচারী ও উপাধ্যক্ষ শ্রীমৎ দয়ানাথ ব্রহ্মচারী।

দুপুরবেলা শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও ভোগরতী কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট গীতাপাঠক শ্রী রাখাশ সরকার এবং হাটহাজারী ওঁকারেশ্বর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ তাপসানন্দ গিরি মহারাজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা. শ্রী দিপক কান্তি বিশ্বাস, অরুন কান্তি বিশ্বাস, প্রধান শিক্ষক কাঞ্চন কুমার বিশ্বাস, উত্তম বিশ্বাস, সমীর কর, বিষু বিশ্বাস, বিজয় বিশ্বাস, বিপ্লব বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, ঝুমুর বিশ্বাস, নিউটন দত্ত, নির্মল বিশ্বাস, কৌশিক বিশ্বাস প্রমুখ।

সন্ধ্যায় অনুষ্ঠিত সমবেত প্রার্থনার মাধ্যমে এই ধর্মীয় উৎসবের পরিসমাপ্তি ঘটে। দূর-দূরান্ত থেকে আগত হাজারো ভক্তবৃন্দের অংশগ্রহণে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন ও পূণ্যময় পরিবেশে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026