1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
নতুন স্বপ্ন, নতুন দিন—দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য" কুষ্টিয়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 2:44 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

নতুন স্বপ্ন, নতুন দিন—দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য” কুষ্টিয়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Monday, May 26, 2025,
  • 104 Time View
67

নতুন স্বপ্ন, নতুন দিন—দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য” কুষ্টিয়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মাসুদ মর্তুজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি

“নতুন স্বপ্ন নতুন দিন দুর্নীতিকে বিদায় দিন ও দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা ” এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গনশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া ‘র সহযোগিতায় এ গনশুনানি অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার(তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি দশন কমিশনের কমিশনার(অনুসন্ধান) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সকলের আওয়াজ তুলতে হবে। দুর্নীতিকে কোন ভাবেই স্থান দেওয়া হবে না। দেশ গঠনে বড় বাধা দুর্নীতি। এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, দুর্নীতি দুর করতে ডিজিটালাইজেশন ও ব্যক্তি সোচ্চার হতে হবে। নগত টাকা’র ব্যবহার কমাতে হবে। তিনি আরো বলেন, যেখানে নগত টাকার ব্যবহার বেশি সেখানে দুর্নীতিও বেশি।
গনশুনানি চলাকালে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্তরের জনসাধারন তাদের অভিযোগগুলো তুলে ধরেন। এতে সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাদের বিরুন্ধে অনিয়ন ও দুর্নীতির অভিযোগ উঠে আসে। এতে কুষ্টিয়ার জেলা রেজিষ্টার ও সাব-রেজিষ্টার, কুষ্টিয়া পৌরসভার প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, পরিবেশ অধিদপ্তর উপ-পরিচালক আতাউর রহমান, পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক জাবেদ উদ্দিন, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ, ডা. নাসিরুদ্দিন হাসপাতাল তত্বাবধায়ক, বিএডিসি(বীজ) কুষ্টিয়া এর উপ-পরিচালক আশরাফুল আলম, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশল আব্দুর রাজ্জাক, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা আশিকুর রহমান, বিএডিসি(সেচ), পোড়াদহ’র ফিল্ড কানুনগো রাজীবুজ্জামান, জেলা একাউন্ট অফিসার, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আল মামুন হোসেন মন্ডল, কুমারখালি উপজেলা নির্বাহী অফিসার এসএম মিকাইল ইসলাম, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আব্দুল ওয়াদুদ। তাদের নিজ দফতরের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন সাথে উক্ত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
এসময় সরকারী-বেসরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট