1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৪:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নগরীতে ট্রলির ধাক্কায় শিশুর মৃ ,ত্যু,

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : শনিবার, এপ্রিল ১২, ২০২৫,
  • 154 Time View
125

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় মুকরিমা বিনতে মোহন (৯) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। আজ সকালে সোয়া ৯ টার দিকে নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী কবরস্থান মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুটি ঢাকার কামরাঙ্গীচর যাওলা গ্রামের জনৈক মোহন ব্যাপারির মেয়ে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, রাস্তা পার হওয়ার সময়ে একটি ইট বোঝাই ট্রলি শিশু মুকরিমা বিনতে মোহনকে ধাক্কা দেয়। এতে সে মাথা গুরুতর আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খালিশপুর থানা অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি পৌনে ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘাতক ট্রলিটিকে আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026