1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ১২:১২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নগরীতে ইজিবাইক চালকদের আরএফআইডি কার্ড বিতরনের উদ্ধোধন

 মো: রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : 
  • Update Time : মঙ্গলবার, মে ৬, ২০২৫,
  • 165 Time View
128

 মো: রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনা মহানগরীতে চলাচলের জন্য কেসিসি কতৃক অনুমোদিত যাত্রীবাহি ও পণ্যবাহী মালিক চালকদের অনুকুলে আরএফআইডি( রেডিও ফ্রিকুয়েন্সী আইডেন্টিফিকেশন) কার্ড সরবরাহ করা হচ্ছে। কেসিসির প্রশাসক মো : ফিরোজ সরকার গতকাল নগর ভবনের জিআইজেড মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরএফআইডি কার্ডের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।উল্লেখ্য আরএফআইডি কার্ডে বিদ্যমান কিউআর কোডের মাধ্যমে কেসিসি কতৃক অনুমোদিত বৈধ ইজিবাইক সনাক্ত করা সম্ভব হবে। এছাড়া নতুন ব্লুবুক,নম্বর প্লেট ও স্টিকার ব্যবহার করে কতৃপক্ষকে বিভান্ত করার চেষ্টা ব্যর্থ হবে। ফলে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ হবে যা নগরীর যানযট হ্রাসে ইতিবাচক ভুমিকা রাখবে। আগামী ৬ মে থেকে ২২ মে পর্যন্ত সকল কার্য দিবসে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত লাইসেন্স যানবাহন শাখা হতে আরএফআইডি কার্ড সংগ্রহ করা যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়। চলাচলকারী সরবরাহকৃত কার্ড ও ব্লুবুক সাথে রাখা এবং ডিজিটাল নম্বর প্লেট ও স্টিকার ইজিবাইক নির্ধারিত স্থানে প্রদর্শনের জন্য ইজিবাইক। মালিক চালকদের প্রতি আহবান জানানো হয়েছে। এছাড়া নগরীতে চলাচলকারী ইজিবাইকের ছাউনি লাল ও বডি সবুজ রং হওয়ার পাশাপাশি ডানপাশ এসএস পাইপ দ্ধারা বন্ধ রাখতে হবে। ২২ মের পর থেকে আরএফআইডি কার্ড, ব্লুবুক, ডিজিটাল নাম্বর প্লেট ও স্টিকার বিহীন সকল ইজিবাইক অবৈধ বলে বিবেচিত হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, জনসংযোগ কর্মকর্তা মো: আব্দুল মাজেদ মোল্লা, সিনিয়র লাইসেন্স অফিসার ( যানবাহন) মো: দেলোয়ার হোসেন, ও লাইসেন্স অফিসার( ট্রেড) খান হাবিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026