1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৬:২৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নগরীতে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী গ্রেফতার। 

মোঃ রবিউল হোসেন খান, খুলনা :
  • Update Time : শনিবার, মার্চ ২২, ২০২৫,
  • 112 Time View
70

মোঃ রবিউল হোসেন খান, খুলনা :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনা নগরীর খালিশপুর এলাকা থেকে অস্ত্র ও গুলি সহ হাসান হাওলাদার নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নগরীর গোয়ালখালী প্রধান সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে গুলি ভর্তি একটি রিভলবার, ১৩ রাউন্ড পিস্তলের গুলি ও ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে। আজ কেএমপির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সন্মেলনে ডেপুটি পুলিশ কমিশনার আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান বলেন, ঈদুল ফিতর উৎসব ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন শৃংখলা বজায় রাখার জন্য অস্ত্রধারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। ঈদকে সামনে রেখে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি দল নগরীর খালিশপুর থানাধীন গোয়ালখালী মেইন রোডের একটি টিনশেডের বাড়িতে অভিযান চালিয়ে সন্ত্রাসী হাসান হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। এসময়ে তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার, ১৩ রাউন্ড তাজা পিস্তলের গুলি এবং ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় খালিশপুর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্র দিয়ে সাম্প্রতিক সময়ে কোন অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় একটি মামলা রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026