1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:৩৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নকলায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা  বিষয়ে মতবিনিময়

মাহদি হাসান,শেরপুর
  • Update Time : সোমবার, মার্চ ১০, ২০২৫,
  • 262 Time View
151

মাহদি হাসান,শেরপুর

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুর জেলার নকলা থানার উদ্যোগে সোমবার (১০ মার্চ) পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়।

নকলা থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও সুসংহত করার লক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঞা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম।

সভায় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন নকলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল হক, ৬ নং পাঠাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিদুল ইসলাম তালুকদার, পুলিশিং কমিটি ৬ নং পাঠাকাটা ইউনিয়ন শাখার সভাপতি মো. আইনাল হক, নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬ নং পাঠাকাটা ইউনিয়নের সভাপতি মো. আতিক আলম, ইসলামি আন্দোলন নকলা উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, যুবদল ৬ নং পাঠাকাটা ইউনিয়নের সদস্য সচিব মারুফ হাসান ভুট্টু প্রমুখ।

সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সামাজিক অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পুলিশের পক্ষ থেকে জনগণের সহযোগিতা কামনা করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026