1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১১:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নওগাঁর নিয়ামতপুরে পৌষ পার্বন উপলক্ষে ঐতিহ্যবাহী গুজিশহর প্রেমতলী প্রেমগোঁসাই মেলা শুরু

মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫,
  • 264 Time View
230

মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পৌষ পার্বন উপলক্ষে প্রায় ৫০০ বছরের পুরানো ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যে ঘেরা নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুজিশহর পৌষ সংক্রান্তি প্রেমগোসাই মেলা। বাংলার প্রতিবছরে পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষের ৩০ তারিখে মেলা শুরু হয়ে চলে মাসব্যাপী। এই মেলা গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য উপজেলার সংস্কৃতির ইতিহাস বহন করে আসছে।

 

এই মেলাটির উৎপত্তি কবে নাগাদ তা নিয়ে নানা ব্যক্তির নানা মত থাকলেও বংশ পরম্পরায় ও লোকমুখে শুনে আসা সন্ন্যাসীদের আগমন ও তাদের কর্মকাণ্ড থেকেই এ মেলার উৎপত্তি। যা এখন পর্যন্ত চলমান রয়েছে। স্হানীয় প্রবীন ব্যক্তিদের কাছে থেকে জানা গেছে, এ মেলা ঘিরে পুরো উপজেলাসহ বিভিন্ন জেলা উপজেলার মানুষ আসে মেলা দেখতে।

 

মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী গোপাল মাহান্ত বলেন, প্রতি বছর পৌষ সংক্রান্তির দিনে এই মেলাটি বসে। চলে এক মাস ধরে। এ জন্য আগাম কোনে ঘোষণা দেওয়া হয় না। ৫০০ বছরের বেশি সময় ধরে একই দিনে মেলাটি বসছে। দূর-দূরান্তের মানুষ এখনো আসে মেলায় যোগ দিতে। সে কারণে সব রকমের সুবিধা রাখতে আয়োজক কমিটি প্রায় এক মাস আগে থেকে সব প্রস্তুতি নিয়ে থাকে। এবারও সে রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

মেলাটির মন্দির কমিটির সভাপতি শ্রী দিনেশ প্রমানিক বলেন, এ মেলার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য অনেক পুরানো। এ মেলা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে গুজিশহর মসজিদ, মন্দির, প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলের উন্নয়নমূলক কাজ করা হয়। এ সমস্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী বিনা বেতনে পড়ার সুযোগ পেয়ে থাকে। মেলা কমিটির সকল সদস্যরা এ মেলাকে প্রাণবন্ত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। মেলার নিরাপত্তার জন্য সারা দিন পুলিশ, আনসার,গ্রাম-পুলিশ মোতায়েন থাকে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026