1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নওগাঁর আত্রাইয়ে স্কুলশিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

মোঃ সাইফুল ইসলাম (নওগাঁ) বিশেষ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 378 Time View
362

মোঃ সাইফুল ইসলাম (নওগাঁ) বিশেষ প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁর আত্রাই উপজেলার শলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক শাহিদুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগপত্রে বলা হয়, শলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তুহিন শ্রেণিকক্ষে তার ছেলেসহ অন্যান্য শিক্ষার্থীদের অকারণে শারীরিকভাবে নির্যাতন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে থাকেন। এরই ধারাবাহিকতায় গত ১ সেপ্টেম্বর গণিত বিষয়ে খাতায় কম নম্বর পাওয়ায় ওই শিক্ষার্থীকে পিটিয়ে শারীরিকভাবে আঘাত করা হয়।

এ বিষয়ে ঐ স্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষিকা ফিরোজা খানম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ঘটনাটি পুরোপুরি সত্য। আমি জানতে পেয়ে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তিনি নিজেই আমাকে জানিয়েছেন, গণিতের খাতায় নাম্বার কম পাওয়ায় ঐ সকল শিক্ষার্থীদেরকে তিনি মেরেছেন। এছাড়াও অভিযুক্ত ঐ শিক্ষক বিধি বহির্বিতভাবে তার বাড়িতে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদেনকে প্রাইভেট পড়ান যা বিধি মোতাবেক অবৈধ। এ বিষয়ে আমি শীঘ্রই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর রিপোর্ট/প্রতিবেদন দাখিল করব।

তবে অভিযুক্ত শিক্ষক তুহিন রহমান রনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো শিক্ষার্থীকে মারধর করিনি। বিষয়টি ভিত্তিহীন।” আর প্রাইভেট আমি পড়াইনা।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য উক্ত ক্লাস্টারের এটিও কে দায়িত্ব দিয়েছি। তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026