1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
নওগাঁয় মান্দা ঐতিহ্য বাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শনে চীনা প্রতিনিধি দল - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 8:04 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

নওগাঁয় মান্দা ঐতিহ্য বাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন  জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) 
  • Update Time : Saturday, March 15, 2025,
  • 107 Time View
70

মোঃ ইয়া কাহারুল ইসলাম নয়ন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) 

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শনে এসেছেন চীনা প্রতিনিধি দল। সরকারি সফরে আসা চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করেছেন।আজ শনিবার বিকাল ৩টার দিকে ৫ সদস্যের প্রতিনিধি দলটি কুসুম্বা মসজিদসহ দিঘি ও এর আশপাশের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চীনের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী মি. লি কুন।

এ দলের অন্য সদস্যরা হলেন, চীনের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের মহাপরিচালক ঝাং জুনফেং, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের মহাপরিচালক ওয়েন দায়ান, চাইনিজ একাডেমি অব কালচারাল হেরিটেজের সভাপতি লিং মিং, প্রত্নতাত্ত্বিক গবেষণা কেন্দ্রের মহাপরিচালক ট্যাং উই ও জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের সাধারণ কর্মকর্তা লিউ ঝুকুন।

এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল আজিজ, প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান, পাহাড়পুর বৌদ্ধ বিহারের সহকারী কাস্টোডিয়ান ফজলুল করিম, পুঠিয়া রাজবাড়ি জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান হাফিজুর রহমান, নওগাঁ সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহা. আনোয়ারুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান বলেন, সরকারি সফরে আসা চীনের প্রতিনিধি দলটি কুসুস্বা মসজিদ পরিদর্শনের আগে পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। পরে রাজশাহী পদ্মারপাড় পরিদর্শন শেষে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট