1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:০৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

মাহাবুব হাসান মারুফ, স্টাফ রিপোর্টার :
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫,
  • 129 Time View
98

মাহাবুব হাসান মারুফ, স্টাফ রিপোর্টার :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ঘাটকৈর এলাকা থেকে তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা এলাকায় ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকার সেলিম রেজার ছেলে সজল (৩৩) ও একই এলাকার শামসুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫)।অপহরণ চেষ্টার শিকার ওই তরুণের নাম সাজ্জাদ হোসেন সৈকত (১৮)। তিনি মান্দা সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামের নুরুজ্জামান ম-লের ছেলে।

সাজ্জাদ হোসেন জানান, ‘তাঁর বাবা নিয়ামতপুরে মাটি কাটার কাজে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বের হয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে আসা দুইজন অপরিচিত ব্যক্তি তাঁদের বাড়ি এসে জানায়, তাঁর বাবা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা মোটরসাইকেলে সাজ্জাদকে তুলে নিয়ে আহত বাবাকে দেখতে নিয়ে যাওয়ার কথা বলে রাজশাহীর দিকে যেতে থাকে। মোটরসাইকেল কুসুম্বা এলাকায় পৌঁছালে সাজ্জাদ অপহরণকারীদের জিজ্ঞেস করলে তাঁর মুখ চেপে ধরে এবং আরও দ্রুত মোটরসাইকেল চালাতে থাকে। মোটরসাইকেল রাজশাহী-নওগাঁ মহাসড়কের রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা এলাকায় পৌঁছালে সাজ্জাদ কৌশলে মোটরসাইকেলে পেছনে বসা অপহরণকারীর মোবাইল ফেলে দেয়। এতে মোটরসাইকেল থামানোর চেষ্টা করে এবং এ সময় সাজ্জাদের চিৎকারে স্থানীয় লোকজন তাঁদেরকে ধাওয়া করে আটক করে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জনতা আটক অপহরণকারীদের পুুলিশের কাছে হস্তান্তর করেন।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সাজ্জাদ হোসেন নামের এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদে দুষ্কৃতিকারীদের পেছনে ধাওয়া করে মান্দা থানা পুলিশের একটি দল। পরে রাজশাহীর মোহনপুর উপজেলার হাটরা এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় দুই দুষ্কৃতিকারীকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, এহসানুর রহমান ভূইয়া, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহাবুব হাসান মারুফ নওগাঁ ২৭.০২.২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026