তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি রাজধানীর ধানমন্ডিতে মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কে এই মিছিল করেন তারা। এ সময় দলটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ তাদেরকে ধাওয়া দেয়। পরে সেখান থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা বলেন, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)। মোহাম্মদপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
53
তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন: