1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ধর্মপাশায় প্রেম ঘটনাকে ঘিরে লুটপাটের অভিযোগে নাটকীয় মোড়

রবি মিয়া ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫,
  • 138 Time View
121

রবি মিয়া ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুনামগঞ্জের ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে চকিয়াচাপুর গ্রামের হামলা ও লুটপাটের অভিযোগে দায়ের হওয়া একটি মামলাকে ঘিরে দেখা দিয়েছে রহস্য। মামলায় উল্লেখিত গরু ও ধান উদ্ধারের ঘটনায় একের পর এক অসঙ্গতি ধরা পড়ায় জনমনে প্রশ্ন উঠেছে—আসলেই কি সেখানে লুটপাট হয়েছিল, নাকি মামলা সাজানো হয়েছিল প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য?

ঘটনাটি ঘটেছে ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে। গত ২৭ আগস্ট ওই গ্রামের হবিকুল আকন্দ ১৭ জনের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে প্রথমে ১২টি গরুর কথা উল্লেখ করা হলেও পরে টাইপকৃত কপিতে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৯-এ। এর মধ্য থেকে পুলিশ মোট ৭টি গরু উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া গরুগুলোর বেশিরভাগই বাদীপক্ষের আত্মীয়স্বজনদের বাড়ি থেকে পাওয়া যায়।

বাদীপক্ষের আত্মীয় সিদ্দিকের বাড়ি থেকে ৩টি গরু উদ্ধারের বিষয়ে তার মেয়ে অভিযোগ করে বলেন, একটি ছেলে এসে বলল, আমরা বিপদে আছি, গরুগুলো এখানে রেখে যাচ্ছি। কিছুক্ষণ পর পুলিশ এসে সেগুলো নিয়ে যায়।

পরিত্যক্ত সৌর প্রকল্পের একটি ঘর থেকেও ২টি গরু উদ্ধার করা হয়। তবে কে বা কারা সেখানে রেখেছে, তা কেউ জানাতে পারেনি। পার্শ্ববর্তী বরই গ্রামের একটি চর থেকেও দুটি গরু পাওয়া যায়। এছাড়া ফজলু মিয়ার বাড়ি থেকেও ২টি গরু উদ্ধার হয়। স্থানীয়দের অভিযোগ, তিনি কয়েকদিন আগে গরু বিক্রি করেছেন। বিক্রির কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। অথচ উদ্ধার হওয়া গরুগুলোর রঙ ও বৈশিষ্ট্য মামলার গরুর সঙ্গেই মিলে যায়।

অন্যদিকে, মামলায় লুট হওয়া ৬০ মণ ধান উদ্ধার হয় বাদীর আত্মীয়ের ঘর থেকেই। হাবিকুলের মেয়ে তিনি বলেছেন, ৪০ বস্তা দান আমার বাবার ঘরে ছিল, লুটপাটের ভয়ে আমি বালিজুরি গ্রামে নিয়ে এসেছি, মামলার ৫ দিন পর, এই বিষয়ে, ইউপি সদস্য কামরুল মেম্বার বলেন, যেদিন ঘটনাটি ঘটার কথা বলা হচ্ছে, মামলার আসামি আব্দুল হাসিম আমার সঙ্গে ইউনিয়ন অফিসে ছিল এবং আমরা বিএনপি কমিটি নিয়ে আলোচনা করছিলাম। আরেক আসামি ময়না মিয়া আকন্দ তিনি সেদিন বাদশাগঞ্জ বাজারে ছিল। তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে,আমি তার প্রমাণ,

পাইকুরাটি ইউনিয়নের চেয়ারম্যান মুজাম্মেল হক ইকবাল জানান, আমি ও মেম্বার গ্রামবাসী মিলে ৪০ বস্তা ধান বালিজুরি গ্রামের একটি ঘর থেকে উদ্ধার করেছি। ছেলে পক্ষ নিজেরাই ধান এনে রেখেছে বলে স্বীকারও করেছে। আপাতত ধানগুলো গ্রামবাসীর জিম্মায় রাখা হয়েছে।

মামলার এজাহারে অসঙ্গতি, উদ্ধার হওয়া গরু-ধানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব এবং সরাসরি প্রমাণের অভাব—সব মিলিয়ে মামলাটি এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এলাকায় এখন আলোচনার মূল বিষয়—আসলেই কি ধর্মপাশায় লুটপাট হয়েছিল, নাকি মামলা সাজানো হয়েছিল প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য?
এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026