1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ধরলা শিল্পীগোষ্ঠীর শিল্পী সমাবেশে প্রাণের স্পন্দন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 3:42 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

ধরলা শিল্পীগোষ্ঠীর শিল্পী সমাবেশে প্রাণের স্পন্দন

Reporter Name
  • Update Time : Friday, May 30, 2025,
  • 91 Time View
60

ধরলা শিল্পীগোষ্ঠীর শিল্পী সমাবেশে প্রাণের স্পন্দন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এম এ ফারুকী, কুড়িগ্রাম সংবাদদাতা:

কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “ধরলা শিল্পীগোষ্ঠী”-এর আয়োজনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘শিল্পী সমাবেশ ও মতবিনিময় সভা’।

গতকাল সংগঠনের নিজস্ব মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. মাহদীউজ্জামান মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরলা শিল্পীগোষ্ঠী-র সাবেক পরিচালক আব্দুল্লাহ আল আমিন, যিনি সংগঠনের ইতিহাস ও ভূমিকা তুলে ধরেন।

সংগঠনের বর্তমান পরিচালক আ ন ম সেলিম-এর সঞ্চালনায় সভাটি সুন্দরভাবে সম্পন্ন হয়। সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, লেখক ও সংগঠকরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা সাংস্কৃতিক জাগরণ ও তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত প্রদান করেন।

অনুষ্ঠান শেষে শিল্পীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং সংগীত ও আবৃত্তির পরিবেশনার মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানসূচি শেষ হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট