1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:৪১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

দিলীপ কুমার দাশ শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫,
  • 176 Time View
127

দিলীপ কুমার দাশ শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে আইনশৃঙ্খলার অবস্থা আগের চেয়ে ভালো আছে। এসব দেখে মানুষ আমাকে বলতেছে আপনাদেরকে আরও ৫ বছর দেখতে চাই। পুলিশের কর্মতৎপরতা আগের চেয়ে বাড়ছে। আরও বাড়ানো হবে।

বৃহস্পতিবার(১০ এপ্রিল) দুপুর ২ টায়  সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। দেশে মব নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানেই মব হচ্ছে সেখানেই এ্যাকশনে যাচ্ছি আমরা। যারা ঘটনা ঘটাচ্ছে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যদি কেউ  মব করতে চায় তাহলে কঠোর হাতে দমন করা হবে।শান্তিগঞ্জ থানা এলাকায় ঘন ঘন সংঘর্ষের ব্যাপারে তিনি বলেন, শুধু পুলিশকে দোষ দিলে হবেনা, এ কাজ শুধু পুলিশের না,জনসাধারণকে বেশী করে  সচেতন করতে হবে। আগ্নেয়াস্ত্র নিয়ে তিনি বলেন, এ অস্ত্র যাতে ব্যবহার করা  না হয় সেদিক নজর রাখবে পুলিশ।

শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও  বলেন, স্বরাষ্ট্র ও কৃষি  দেখার জন্য  আমি এখানে এসেছি।  ফরেন দেখার জন্য ফরেন  মিনিস্টার রয়েছেন। তবে ভারতের সাথে আমাদের একটি চুক্তি আছে।চুক্তিতে বন্দী বিনিময় করার কথা বলা আছে। এ চুক্তির আলোকে ক্রিমিনালকে ফিরিয়ে আনার চেষ্টা করব। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, চিকেন নেক ইস্যু নিয়ে ভারত বাংলাদেশের মধ্যে কোন যুদ্ধের কোন শঙ্কা নেই। আমরাতো আমাদের নিজস্ব কিছু হাতিয়ার হারিয়েছি।এগুলো সবগুলো উদ্ধার করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ আনুষাঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন।

এসময় সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা- উন- নবী, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা ও শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026