1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
দেবিদ্বারে জোরপূর্বক ফসলি জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 18, 2026, 9:39 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

দেবিদ্বারে জোরপূর্বক ফসলি জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

সাকিবুল হাছান মিনহাজ উপজেলা প্রতিনিধিঃ দেবিদ্বার
  • Update Time : Tuesday, June 3, 2025,
  • 208 Time View
68

দেবিদ্বারে জোরপূর্বক ফসলি জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাকিবুল হাছান মিনহাজ উপজেলা প্রতিনিধিঃ দেবিদ্বার

দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবে উপজেলার বারেরারচর গ্রামের (আলম সরকারের বাড়ি) সুলতান আহমেদের জোরপূর্বক ফসলি কৃষি জমি বহিরাগত সন্ত্রাসী দিয়ে জবরদখল ও প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সুলতান আহমেদে ও তার ছোট ভাই আনোয়ার হোসেন ও তাহার পুত্র মামুন সরকার।

উক্ত সাংবাদিক সম্মেলনের বক্তব্যে ভুক্তভোগী সুলতান আহমেদ বলেন, পৈত্রিক সূত্রে তিনি এই জমির মালিক আর এস খতিয়ান নং ৭৪ এর ১৯৮৪ নং দাগের ১৪ শতাংশ কৃষি জমিটি তিনি পারিবারিক আপোস বন্টনে ২০০৮ সাল থেকেই শান্তিপূর্ণ ভাবেই ভোগ দখল করে আসছেন। তিনি প্রতি বছরের ন্যায় এবারো গত ১৫ই মে ধানের চারা রোপণ করেন। কিন্তু গত ২২ মে মৃত জালাল সরকারের পুত্র শাহজাহান সরকার জোরপূর্বক বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে ট্রাক্টর দিয়ে চাষ করে নতুন করে ধানের চারা রোপণ করে জবর দখল করে নেয়। এ সময় সুলতান আহমেদ প্রতিপক্ষকে বাঁধা প্রদান করলে প্রতিপক্ষ শাহজাহান সরকার তাকে জমির আশেপাশে গেলে প্রাণনাশের হুমকি প্রদান করেন।

পরবর্তীতে সুলতান আহমেদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে গত ২৬ শে মে দেবিদ্বার থানায় একটি অভিযোগ দায়ের করেন। অদ্য দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলনে সুলতান আহমেদ তার বক্তব্যের শেষ মূহুর্তে বলেন, ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান সরকার বলেন, জমিটি তিনি পৈত্রিক সূত্রে মালিক। বি এস খতিয়ান দাগ নং ৮৪৭৩ জমিটি উনার, তাছাড়াও তারই আপন দাদী এ জমিটি তাকে লিখে দিয়েছেন বলেন জানান। এই জমিটি সহ আরোও কিছু জমি দীর্ঘদিন ধরে শাহজাহান সরকার চাষাবাদ করে আসছেন ।
তিনি আরোও বলেন, জমিতে ফসল লাগানোর জন্য শাহজাহান সরকারের মা, বউ ও পাঁচজন কাজের লোক মিলে মোট সাতজন ছিলো। যা অভিযোগকারীরা বহিরাগত দখল বলে আখ্যায়িত করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট