1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
‎দূর্গাপুরে ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 11:02 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

‎দূর্গাপুরে ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত।

‎দূর্গাপুর প্রতিনিধিঃ মোঃ জাকির হোসেন (বাবলু)
  • Update Time : Monday, May 26, 2025,
  • 290 Time View
215

‎দূর্গাপুরে ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

‎দূর্গাপুর প্রতিনিধিঃ মোঃ জাকির হোসেন (বাবলু)

‎ রাজশাহী দূর্গাপুরে কিশোরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে (২৬ মে) বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় ৩ নং দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে কাউন্সিল অধিবেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে বর্তমান ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা করার পর পরবর্তী নতুন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের প্রস্তাবনা আহ্বান করা হয়। এই কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কার হাতে উঠছে নেতৃত্ব কে হচ্ছেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এমন প্রশ্ন সবার মুখে মুখে। তবে সৎ-যোগ্য-ত্যাগী নেতৃত্বই চায় তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।

‎স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়,
‎দূর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির কাউন্সিল অধিবেশনের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীরা নতুন করে স্বপ্ন আর আশার জাল বুনছেন। বিগত সময়ে নির্যাতন আর হামলা-মামলার শিকার হওয়া নেতাকর্মীদের চিন্তায় এখন দলকে আরো বেশি জনবান্ধব করা। তাই এই কাউন্সিল অধিবেশন ঘিরে আশার প্রদীপ জ্বল জ্বল করছে কাঙ্খিত পদ প্রার্থীদের মধ্যে। শীর্ষ দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনেকের নাম প্রস্তাব ওঠে এসেছে। তবে তৃণমূল সহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা বলছেন তারা সৎ-যোগ্য-ত্যাগী ও দু:সময়ে দলের প্রতি নিবেদিত প্রাণ নেতাকেই উক্ত পদে দেখতে চান।

‎উক্ত কাউন্সিল অধিবেশনে দূর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল এর  সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শ্রী বিশ্বনাথ সরকার।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য তাজমুল তান টুটুল, জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, জেলা বিএনপির সদস্য তোফায়েল হোসেন রাজু। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, সাবেক সাধারন রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, বিএনপির সদস্য গোলাম মর্তুজা, মাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইমাম হাসান ফারুক সুমন, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, ২ নং ইউপির  চেয়ারম্যান সাবেক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ মামুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য নাহিদুল হক বিদয় ও সাবেক সাধারন সম্পাদক আরমান কবির সুজন, জেলা যুবদলের সদস্য মাসুম রানা, সদস্য জেমস, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম আজম, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আলাউদ্দিন, পৌর শ্রমিকদলের আহ্বায়ক আবু কালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের পৌর  সদস্য সচিব আহসান হাবিব, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাইনুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য মাহবুবুর রহমান, জেলা যুবদলের সদস্য রেন্টু, দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহমেদ সুমন, সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন, যুগ্ন-আহ্বায়ক শাহাদত হোসেন রাজিব, আল সাইফ জীবন, সহ  দূর্গাপুর উপজেলা, পৌরসভা পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট