1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দূর্গাপুরের সংঘর্ষে নিহত ১ ও আহত ৩

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫,
  • 150 Time View
80

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ফেরদৌসী বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত ফেরদৌসী তিয়াড়কুড়ি গ্রামের জব্বারের স্ত্রী। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রুজুফা (৩২), মামুনুর রশিদ (৩৫), আবুল কালাম (৪৮),শাকিব (১৮) জায়েদা (৪০), জাহানারা (৪৫),শাহিনুর রহমান (৪০) সাইদুল রহমান (৩৫),সাইনুল (৪৫) রাজিয়া (৫০),এদের মধ্যে সাইদুর (৩৫), জিন্নাত আলী (৫০),জব্বার (৫৫),জেসমিন (৩৫) ও আলমের (৪৮) অবস্থা  আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর গ্রামের বিএনপির কর্মী মামুনুর রশিদ এর সঙ্গে একই গ্রামের দেলুয়াবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রিয়াজুর ইসলাম ওরফে রেন্টু’র সাথে বিএনপি কর্মী মামুনুর রশিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে শনিবার সাড়ে ১১ টার দিকে মামুন ও চেয়ারম্যান এর অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রিয়াজুল ও মামুনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সাবেক চেয়ারম্যান রিয়াজুলের পক্ষের জব্বারের স্ত্রী ফেরদৌসী বেগম ঘটনাস্থলে নিহত হন। এঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজিমউদ্দিন বলেন, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৩ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হোদা ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামকে হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026