1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ৩:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দুর্বৃত্তদের হামলায় আহত কুয়েটে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪ জন ছাত্র

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : রবিবার, এপ্রিল ২৭, ২০২৫,
  • 227 Time View
317

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট উপাচার্য পদত্যাগের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪ ছাত্রকে বেদম মারপিট করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৮ টার দিকে ফুলবাড়িগেট বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। মারপিটে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফুলে ও থেতলে গেছে। বর্তমানে তারা কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। হামলায় আহত শিক্ষার্থীরা হলেন, ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ( ইইই) বিভাগের ওয়ায়দুল্লাহ, গালিব রাহাত ও শেখ মুজাহিদ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ( টিই) বিভাগের মোহন। আহত শিক্ষার্থী গালিব রাহাত জানান, সন্ধ্যায় ঘুরতে ঘুরতে তারা ফুলবাড়িগেট মোড়ে যান। রাত ৮ টার কিছু আগের দিকে শহীদ মিনারের সামনে দাড়িয়ে ফুসকা খাচ্ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ১০/১২ জন তাদের ধাক্কা দিতে দিতে পাশের একটি কক্ষে নিয়ে যান। সেখানে তাদের লাঠি, স্টাম্প দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন হামলায় আহত ৪ জনই ১৯ ব্যাচের শিক্ষার্থী। রাতে তারা ফুলবাড়িগেটে খাবার খেতে গিয়েছিলেন। রাত ৮ টার দিকে ফুলবাড়িগেট বাসস্টান্ড মোড়ে সন্ত্রাসীরা “ভিসি মাছুদকে কেন নামাইছিস” বলে এলোপাতাড়ি মারতে শুরু করে। তাদের হাতে পায়ে ক্ষত হয়েছে। এ ব্যাপারে খানজাহানআলী থানার ওসি কবির হোসেন বলেন, প্রাথমিক ঘটনা শুনে দুর্বৃত্তদের গ্রেফতারে একাধিক টিম নেমেছে। কুয়েটের ছাত্রকল্যান পরিচালক মো: আব্দুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, ফুলবাড়িগেটে ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন তারা কুয়েট মেডিকেল সেন্টারে আছেন। কারা হামলা করেছে জানাযায়নি। হামলার প্রতিবাদে রাতে ক্যাম্পাসে মিছিল করেছে শিক্ষার্থীরা। তারা জানান,১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্রদের ওপর যারা হামলা করেছিল তারাই এ ঘটনা ঘটিয়েছে। একটি রাজনৈতিক দলের থানা কমিটির শীর্ষ নেতার ভুমিকা ছিল বলে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026