1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
দুর্নীতি একটি জাতির অগ্রগতির পথে বড় অন্তরায়- মোঃ রাশেদুল ইসলাম(ইউএনও) - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 24, 2026, 1:09 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

দুর্নীতি একটি জাতির অগ্রগতির পথে বড় অন্তরায়- মোঃ রাশেদুল ইসলাম(ইউএনও)

Reporter Name
  • Update Time : Sunday, June 22, 2025,
  • 165 Time View
64

দুর্নীতি একটি জাতির অগ্রগতির পথে বড় অন্তরায়- মোঃ রাশেদুল ইসলাম(ইউএনও)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মো: কামরুল হাসান
বিশেষ প্রতিবেদক
কক্সবাজার

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামুতে অনুষ্ঠিত হলো উপজেলা ভিত্তিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
রবিবার (২২ জুন) সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজারের সমন্বিত জেলা কার্যালয় ও রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, শিক্ষাবিদ মাস্টার মোহাম্মদ আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু। প্রধান অতিথি বলেন, দুর্নীতি একটি জাতির অগ্রগতির পথে বড় অন্তরায়। এটি সমাজে বৈষম্য সৃষ্টি করে। দুর্নীতি রোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম চৌধুরী, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়েব সাঈদ, রামু সরকারি কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক মুজিবুল আলম, উপজেলা এলজিইডি কর্মকর্তা কফিল উদ্দিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ।
সাংবাদিক খালেদ শহীদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন। বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামী সুন্নিয়া আলিম মাদ্রাসা। উত্তেজনা পূর্ণ বিতর্কে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়, আর রানার-আপ হয় মাছুমিয়া ইসলামী সুন্নিয়া আলিম মাদ্রাসা। সেরা বক্তার সম্মান অর্জন করেন মাছুমিয়া ইসলামী সুন্নিয়া আলিম মাদ্রাসার ছাত্র মোবারক হোসেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার-আপ দলের শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও পরিবেশবান্ধব গাছের চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট