
দুর্গাপুরে দলিল লেখক সমিতির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুর দলিল লেখক সমিতির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপার্সন ও দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় দুর্গাপুর দলিল লেখক সমিতির অফিস চত্বরে উপজেলা দলিল লেখক সমিতি আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সভাপতি মফিজুল হক বাচ্চু, শামসুল হক, আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্যরা।
দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আশু রোগমুক্তি কামনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া করছেন।
আলোচনা শেষে দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।