1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১:৪৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দীর্ঘদিনের অস্থায়ী ২৯৫ জনকে যাচাই করে স্থায়ী করলেন মেয়র শাহাদাত

মোঃ রিপন হোসেন জেলা প্রতিনিধি ফরিদপুরফ
  • Update Time : সোমবার, জুন ৩০, ২০২৫,
  • 108 Time View
115

মোঃ কামাল উদ্দিন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) দীর্ঘদিন ধরে কর্মরত অস্থায়ী শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ২৯৫ জনকে যাচাই-বাছাই শেষে স্থায়ী করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার টাইগারপাসস্থ চসিক প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেও অনেকেই স্থায়ীকরণের অপেক্ষায় ছিলেন। আমরা ন্যায়ভিত্তিক যাচাই-বাছাই শেষে উপযুক্তদের স্থায়ী করেছি। বাকিদেরও ধাপে ধাপে স্থায়ী করা হবে।”

মেয়র জানান, সরকারি শিক্ষক পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী ১৭৪ জনকে, ৭৮ জন প্রভাষককে স্থায়ী করা হয়েছে। ১৫ জন পুরুষ ও ১৫ জন মহিলা চিকিৎসককে মেডিকেল অফিসার পদে স্থায়ী করা হয়েছে। এছাড়া মেডিকেল কনসালটেন্ট পদে ২ জন, স্বাস্থ্য সহকারী পদে ৮ জন এবং স্বাস্থ্য পরিদর্শক পদে ৩ জনকে স্থায়ীকরণ করা হয়েছে।

মেয়র শাহাদাত বলেন, “দায়িত্ব পালনকারীদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। আমরা স্বচ্ছতা, মেধা ও নিষ্ঠার ভিত্তিতে মূল্যায়ন করেছি, যাতে সিটি কর্পোরেশনের সেবা আরো দক্ষ ও গতিশীল হয়।”
এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো. ইমাম হোসেন রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026