1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ২:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দীঘিনালা সেনাবাহিনীর পক্ষ থেকে ‌ ঈদ উপহার সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫,
  • 119 Time View
82

ওসমান গনি দীঘিনালা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দীঘিনালা সেনাবাহিনীর পক্ষ থেকে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
(২৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার ১নংকবাখালী ইউনিয়নের কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ঈদ সামগ্রী বিতরণ করেন ০৪ ইস্ট বেঙ্গল দি বেবী টাইগার্স দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক, পিএসসি।

এ সময় দীঘিনালা সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, দুধ, নুডুলস, চাল, ডাল তেলসহ আরো কয়েক প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন মানবিক কাজে সব সময় এগিয়ে থাকে। অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে থাকায় সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি ২০৩ পদাতিক রিজিয়নের অধীনে দীঘিনালা সেনা জোন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।

ঈদ উপহার বিতরণ শেষে জোন অধিনায়ক লেঃ কর্নেল ওমর ফারুক পিএসসি বলেন, ‘দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে উপজেলার দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও পুরো রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ ও এতিমখানার অন্তত ০৫ শতাধিক শিশুদের সাথে নিয়ে ইফতার ও দোয়া আয়োজন করা হয়েছে।’
এ সময় অন্যদের মধ্যে দীঘিনালা সেনাজোনের উপ- অধিনায়ক মেজর মেহেদী হাসান, পিএসসি, দীঘিনালা সেনা জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আহনাফ হোসেন, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026