1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৪:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দিঘলিয়া বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

আজিজুর রহমান খুলনা জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, জুন ৩, ২০২৫,
  • 180 Time View
118

আজিজুর রহমান খুলনা জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দিঘলিয়া উপজেলার সেনহাটি ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে দিঘলিয়া উপজেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকাল ৪ টায় সেনহাটি কেসিআই ইনস্টিটিউট চত্বরে দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ রকিব মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোল্লা নাজমুল হক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোল্লা মনিরুজ্জামান, দিঘলিয়া উপজেলা বিএনপির সদস্য মোল্লা সাজ্জাদ হোসেন, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, সেনহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুখ হোসেন, দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতে ইলাহী স্পিকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম, মোঃ জিয়াউর রহমান, মোহাম্মাদ আলী মিন্টু, মোঃ দেলোয়ার হোসেন, সেনহাটি ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম সাবু, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ জাসু, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আঃ গনী প্রমুখ।

দিঘলিয়া বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু তার বক্তব্যে বলেন, আমরা এ দেশের সৈরাচারী শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছি। সৈরাচারীর দোসরদের এ জনপদের মাটিতে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিএনপির নেতাদের গায়ে হাত দিলে তাদেরকেও শেখ পরিবারের ন্যায় পরিণতি হবে। দিঘলিয়ার কোথাও সন্ত্রাসীদের ঠাই হয়নি। সেনহাটির মাটিতেও সন্ত্রাসীদের ঠাই হবেনা।

তিনি পুলিশ প্রশাসনসহ আইন প্রয়োগকারী সকল মহলের দৃষ্টি আকর্ষণ করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নাম ধরে বলেন, এদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে বিএনপি এ জনপদের মানুষকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা দিঘলিয়া থানা ঘেরাও করব।

খুলনা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি দেব। ডিআইজিকে স্মারকলিপি দেব। দিঘলিয়ায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের কোন জায়গা হবে না। তাদের শিকড় উবড়ে ফেলা হবে, যাতে আর কখনও বিএনপি নেতা কর্মীদের দিকে মুখ তুলে কথা বলতে সাহস না করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026