1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৮:৩১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র শপথ গ্রহণের বিক্ষোভ কর্মসূচিতে নাগরিক সেবা বন্ধ

সোহেল রানা, দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : মঙ্গলবার, মে ২০, ২০২৫,
  • 182 Time View
127

সোহেল রানা, দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শপথ দাবি বিক্ষোভ কর্মসূচিতে নাগরিক সেবা বন্ধ রয়েছে।বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন তার সমর্থকরা।

আজ (মঙ্গলবার, ২০ মে) সকাল ১০টা থেকে নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মত জড়ো হতে থাকেন বিভিন্ন স্থান থেকে আসা বিক্ষোভকারীরা।আজ চলছে দ্বিতীয় দিনের মত ব্লকেড কর্মসূচি। একারণে চতুর্থ দিনের মত নগরবাসীর সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।মেয়র শপথ পাঠ না করানো পর্যন্ত এ আন্দোলন চলবে জানায় স্থানীয় বিক্ষোভকারীরা। এ ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পদত্যাগও দাবি করেন তারা।

গত বুধবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন কার্যক্রম বন্ধ। সেখানে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না। দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন। স্থানীয় সরকার বিভাগের অফিস নগর ভবনে থাকায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কার্যালয়ে আসতে পারছেন না।

ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে আসেন ইশরাক হোসেনের সমর্থকরা। সড়কে অবস্থানের কারণে বঙ্গবাজার থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ (মঙ্গলবার,২০ মে)সাভারে যুবসমাজ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন কোর্টের আইনি জটিলতার কারণে এবং আইন বিভাগের কিছু সমস্যার কারণে একটু দেরি হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানের পর দক্ষিণ সিটি কর্পোরেশনের শপথ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026