1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| ভোর ৫:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

থানচিতে গণসংহতি আন্দোলন প্রথম কমিটি গঠন

থানচি (বান্দরবান) প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫,
  • 211 Time View
152

থানচি (বান্দরবান) প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বান্দরবানের থানচিতে জনগণের শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিতসহ জনবান্ধব গড়ে তোলার প্রত্যয়ে “পরিবর্তন চাই পরিবর্তন সম্ভব” এই প্রতিপাদ্যে গণসংহতি আন্দোলন উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে থানচি কলেজ মাঠ প্রাঙ্গনে গণসংহতি আন্দোলন থানচি উপজেলা শাখা আয়োজনে, নতুন কমিটি গঠনের লক্ষ্যে রাফায়েল ত্রিপুরা সঞ্চালনায়, মংসাই মারমা সভাপতিত্বে, গণসংহতি আন্দোলন উপজেলা শাখা ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়।

গণসংহতি আন্দোলন উপজেলা শাখা ১ম সম্মেলন উদ্বোধন করেন, জেলা সমন্বয়কারী মোঃ নিজাম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা গণসংহতি আন্দোলন নির্বাহী সমন্বয়কারী রিপন চক্রবর্তী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা। সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা গণসংহতি আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী এ্যাডভোকেট উথোয়াইওয়াং মারমা, গণসংহতি আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী মোঃ আবুল কালাম, গণসংহতি আন্দোলন যুগ্ম সমন্বয়কারী এ্যাডভোকেট উচাই মং মারমা, থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম ও ছাত্রনেতা মংমে মারমা প্রমুখ।

গণসংহতি আন্দোলন থানচি উপজেলা শাখা ১ম সম্মেলনে মংসাই মারমাকে সমন্বয়কারী, হিমংপ্রু মারমা হাইসিংনুকে যুগ্ম সমন্বয়কারী, সিনয়া ম্রোকে নির্বাহী সমন্বয়কারী, প্রদীপ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক ও উথোয়াইওয়াং মারমাকে অর্থ ও দপ্তর সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট গণসংহতি আন্দোলন থানচি উপজেলা শাখা নতুন কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026