1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
থানচিতে ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 20, 2026, 7:11 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

থানচিতে ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ।

থানচি (বান্দরবান) প্রতিনিধি।
  • Update Time : Sunday, March 16, 2025,
  • 102 Time View
59

থানচি (বান্দরবান) প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের থানচিতে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও অন্যান্য দুর্যোগক্রান্ত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে বলিপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহযোগিতায়, ৪নং বলিপাড়া ইউনিয়ন পরিষদ আয়োজনে, ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও অন্যান্য দুর্যোগক্রান্ত পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়।

ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার মোঃ আমির হোসেন ভিজিএফ চাল বিতরণ করেন। এসময় বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা, বলিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মংওয়েসিং মারমা, মহিলা মেম্বার গোপাদেবী চাকমা, মেম্বার উচনু মারমা ও অন্যান্য ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন। এই ইউনিয়নের ১হাজার ৩শত ৪৪জনকে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়। একই ভাবে সদর ইউনিয়নের ২হাজার ৩৪জন, তিন্দু ইউনিয়নের ১হাজার ৯৮জন ও রেমাক্রি ইউনিয়নের ১হাজার ৬শত ৮৬ জনকে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মসফিকুর রহমান জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায়, অতিদরিদ্র ও অন্যান্য দুর্যোগক্রান্ত তালিকাভুক্ত ৬হাজার ১শত ৬২ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ভিজিএফ চাল বিতরণ কালে ৪ ইউনিয়নের ৪জন দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসারের উপস্থিতিতে চাল বিতরণ করা হয়েছে।

হিমংপু মারমা 

থানচি (বান্দরবান) প্রতিনিধি।

মোবাইল: 01829265484

তারিখ: ১৬/৩/২০২৫ খ্রিঃ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট