1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| রাত ২:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

থলে সম্ভার: নতুন পোশাকের বিক্রয় কেন্দ্র যা সৃষ্টি করেছে এক নতুন দৃষ্টিভঙ্গি

আব্দুল্লাহ আল মোমিন
  • Update Time : বুধবার, এপ্রিল ৩০, ২০২৫,
  • 162 Time View
135

আব্দুল্লাহ আল মোমিন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পাবনা সদর উপজেলার আঞ্জুমান মফিজুল ইসলামের নিচ তলায় ‘থলে সম্ভার’ নামক নতুন একটি পোশাকের বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এখানে পাওয়া যাচ্ছে বাহারি রঙের নতুন পোশাক, মেয়েদের ব্যবহারকৃত ব্যাগ, আল্পনাঙ্কিত কাথা এবং বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিসসহ মহিলাদের প্রয়োজনীয় নানা পণ্য।

৩০ এপ্রিল (বুধবার) অনুষ্ঠানে মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রেবেকা সুলতানা ফিতা কেটে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার সম্পাদক রফিকুল আলম রঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রানা বিপ্লব বলেন, “থলে সম্ভার বিক্রয় কেন্দ্র বর্তমান সময়ে নারীদের জন্য এক অত্যন্ত জরুরি উদ্যোগ। বিশেষ করে, অনেক পরিবারে মেয়েরা একা মার্কেটে যেতে পারেন না, তাই তাদের জন্য শাড়ি, থ্রি-পিস, ব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য নিয়ে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। আমি প্রেসক্লাব পাবনার পক্ষ থেকে থলে সম্ভার বিক্রয় কেন্দ্রের উত্তরোত্তর উন্নতি কামনা করি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার সাংগঠনিক সম্পাদক শফিক আল কামাল, কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম এবং অন্যান্য অতিথিরা।

থলে সম্ভার বিক্রয় কেন্দ্রের পরিচালনা পরিষদের সদস্যরা, সাংবাদিক সেলিম মাহমুদ, সুফিয়া আক্তার ছবি, এবং মাহমুদা সুলতানা মিতা আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই কেন্দ্রটি যেন জনগণের সেবায় নিয়োজিত থেকে দেশের সেবায় কাজ করতে পারে, সে জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এছাড়া, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রেবেকা সুলতানা উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাব পাবনার সভাপতি ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লবকে প্রথম ক্রেতা হিসেবে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

‘থলে সম্ভার’ বিক্রয় কেন্দ্র গড়ে উঠেছে এক নতুন দৃষ্টিভঙ্গির সাথে, যা নারীদের শপিংয়ের সুবিধা প্রদান করবে এবং তাদের জন্য একটি নিরাপদ ও সহজ কেনাকাটার পরিবেশ তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026