1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

তেবারিয়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে

বিশেষ প্রতিবেদন 
  • Update Time : শনিবার, মে ১০, ২০২৫,
  • 250 Time View
280

বিশেষ প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা দরগ্রাম ইউনিয়নে ফজল হক ও আনোয়ারা বেগমের উপর হামলাকারীর বিচারের দাবিতে তেবারিয়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩ টায় দরগ্রামের তেবাড়িয়া এলাকায় গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার মানববন্ধনের আয়োজন করে।

পূর্ব শত্রুতার জের ধরে নিজ বসত বাড়ী জায়গায় সেনা সদস্য ভাতিজার হাতে চাচা ও চাচি বেধর মারপিটের শিকার হন। ঘটনায় মো: ফজল হক আনোয়ারা বেগম দুইজন গুরুতর আহত হয়।

ভুক্তভোগীর মেয়ে জানায় গত ০৬/০৫/২০২৫ ইং তারিখে নিজ বসত বাড়ীর জায়গায় এবং সীমানায় থাকা একটি কাঁঠাল গাছ কাটা নিয়ে তেবাড়িয়া এলাকার মোঃ পাষাণ আলী ছেলে সেনা সদস্য মোঃ হোসেন আলী ও পাষাণ আলী, ভুক্তভোগী মো: ফজল হক ও তার স্ত্রী আনোয়ারা বেগম কে বাঁশের লাঠি ও ধারালো দা দিয়ে আঘাত করে। সে আঘাতে ঘটনাস্থলে ফজল হক ও আনোয়ারা বেগম গুরুতর আহত হয়। এতে আশেপাশের স্হানীয় এলাকাবাসী ফজল হক ও আনোয়ার বেগম কে রক্তাক্ত অবস্থায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে কর্মরত ডাক্তার ফজল হকের শারীরিক অবস্থা অবনতি দেখে জরুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে।

সেনা সদস্য হোসেন আলী তার চাচা ও চাচি কে মারধরের ঘটনায় স্হানীয় এলাকাবাসী মাঝে ব্যাপক সমালোচনা হচ্ছে। এ বিষয়ে ভুক্তভোগী ফজল হকের মেয়ে আলেয়া বেগম সাটুরিয়া থানায় গতকাল একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম জানান অভিযোগ হয়েছে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।জাহাঙ্গীর আলম প্রতিনিধি মানিকগঞ্জ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026