1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ২:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

তিল্লী মতিন মোড়ে কিশোরের রহস্য*জনক মৃ*ত্যু।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫,
  • 186 Time View
110

তিল্লী মতিন মোড়ে কিশোরের রহস্য*জনক মৃ*ত্যু।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী মতিন মোড় এলাকার একটি,ডেকোরেটর ব্যবসায়ী দোকান থেকে সুজন মিয়া (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় তার মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

অপর দিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় এলাকাবাসী ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।
সোমবার (১৪ জুলাই) লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: শাহিনুল ইসলাম।

নিহত সুজন মিয়া সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন বিলতালুক ছাপরাপাড়া গ্রামের বিষু মিয়ার ছেলে।
সুজন মিয়ার পিতা বিষু মিয়া জানান,
আমার ছেলে দুই মাস আগে রাগ করে বাড়ী থেকে এসেছে। পরে খবর পেলাম তিল্লী মতিনমোড় এলাকার শাকিব মিয়ার ডেকোরেটর ব্যবসায়ী দোকানে কাজ করে। আমি একাধিক বার ছেলেকে নিতে এসেছি। আমার সাথে যায়নি। আজ সোমবার সকালে খবর পেয়েছি আমার ছেলের মৃত্যু হয়েছে। আমার ছেলের স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে হত্যা করা হয়েছে।

ডেকোরেটর ব্যবসায়ী মো:সাকিব মিয়া জানান,গত তিন দিন আগে আমার দোকানে মো: সুজন মিয়া কাজে আসে।
গতকাল পাশের গ্রামের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান যায়। সেখান থেকে আসার পর থেকে একাধিকবার পাতলা পায়খানা ও বমি করে সুজন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আমার ছোট মেয়ে আমাকে জানান সুজন কাকার পিঠে ঘা হয়েছে।
এ বিষয়ে সুজনকে প্রশ্ন করলে আমাকে জানায়, ভ্যান গাড়ী থেকে পড়ে গিয়ে ব্যাথা পেয়েছি। পরে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তারপর দোকান ঘরে শুয়ে থাকে। আজ সকালে পাশের দোকানদার আমাকে খবর দেয় তোর দোকানের কর্মচারী সুজন মারা গেছে।

সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মো: সুলতান হোসেন বলেন,ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বলতে পারব কীভাবে তার মুত্যু হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: শাহিনুল ইসলাম বলেন,এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026