1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

তালায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। জনতার উপচে পড়া ভিড়

মোঃ আরিফুল ইসলাম,উপজেলা প্রতিনিধি ,   তালা, সাতক্ষীরা
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 135 Time View
145

মোঃ আরিফুল ইসলাম,উপজেলা প্রতিনিধি ,                তালা, সাতক্ষীরা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ রা সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ শোভাযাত্রাটি পাটকেলঘাটা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটকেলঘাটা ৫ রাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রায় তালা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ তালা উপজেলার সর্বস্তরের জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “বিএনপি সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাসে আমরা নতুন উদ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামিল হব।”
তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। কোন ষড়যন্ত্র এই নির্বাচন কে বানচাল করতে পারবেনা।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগামী নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করার লক্ষ্যে এখন থেকেই আমাদের কাজ শুরু করতে হবে।

দীর্ঘ শোভাযাত্রায় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যুবক সহ সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে পাটকেলঘাটা এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026