1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৩:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফে ৪০ হাজার ইয়াবা ও ২৩ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই 

শহিদুল  ইসলাম শাহেদ, টেকনাফ;
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫,
  • 144 Time View
115

শহিদুল  ইসলাম শাহেদ, টেকনাফ;

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের টেকনাফে এক বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা ও ২৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।সমুদ্র সৈকত ভ্রমণ

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ায় এক মাদক কারবারির বাড়িতে দুই ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ার মৃত মো. ইসমাইলের ছেলে মো. সোলেমান হোসেন (২৩) এবং একই এলাকার রশিদ আহমেদের ছেলে আব্দুল আমিন (১৯)।

টেকনাফ ২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ার একটি বসতবাড়িতে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মাদকের একটি বড় চালান লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ দল, নাইন ইউনিটের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর এবং সাবরাং বিওপির একটি টহল দলসহ ওই বসতবাড়ি ও সংলগ্ন একটি দোকান ঘিরে রেখে দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026