1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৯:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

মনজুর আলম স্টাপ রিপোর্ট , কক্সবাজার:
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫,
  • 184 Time View
209

মনজুর আলম স্টাপ রিপোর্ট , কক্সবাজার:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের টেকনাফে ‘পারিবারিক কলহের জেরে’ স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (২ এপ্রিল) মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া করাচিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ দিকে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে তার স্বামীকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।

নিহত নুর বেগম (৪০) একই এলাকার আব্দুর রহিমের স্ত্রী। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন সাহা।

নিহতের স্বজনদের বরাত দিয়ে শুভরঞ্জন সাহা বলেন, নুর বেগম ও তার স্বামী আব্দুর রহিমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এর জেরে বুধবার মধ্যরাতে বাড়িতে স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এক পর্যায়ে আব্দুর রহিম তার স্ত্রীকে এলোপাতাড়ি কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে খবর পেয়ে প্রতিবেশীরা নুর বেগমকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

শুভরঞ্জন সাহা জানান, রাতে ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে গভীর রাতে কচ্ছপিয়া এলাকা থেকে ওই গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের বাবা আব্দুল খালেক বাদী হয়ে আব্দুর রহিমকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026