1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৩:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফে শাহপরীর দ্বীপ নাফ নদীতে দুই লাখ ইয়াবাসহ ৭ রোহিঙ্গা গ্রেফতার। 

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ 
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫,
  • 149 Time View
103

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজার টেকনাফের নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবাসহ রোহিঙ্গা সাতজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড ও র‍্যাব। বুধবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ অভিযান চালানো হয় বলে জানান কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।

গ্রেফতার হল— মো. ইয়াসিন (৫৬), মো. মোস্তফা (৩৩), মো. ইলিয়াছ (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), মো. জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)। আটকরা সকলেই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

লে. কমান্ডার সিয়াম-উল-হক বলেন, বুধবার ভোর রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যদের যৌথ একটি দল অভিযান চালায়। এসময় পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা ইঞ্জিন চালিত সন্দেহজনক একটি ট্রলার দেখলে আভিযানিক দলের সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ট্রলারটিকে জব্দ করা সম্ভব হয়।

পরে ট্রলারটিতে থাকা ৭ জন রোহিঙ্গা মাদক পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ট্রলারটি তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় ২ লাখ ইয়াবা।গ্রেফতার দের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026