
টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক
শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নির আহম্মদ ওরফে মনির আহমদ (৪৮)-কে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র সঙ্গীয় ফোর্সসহ হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটককৃত নির আহম্মদ ওরফে মনির আহমদ হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আটককৃত ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের জিআর ৭৫/২১ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি আরও বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে...
148
শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নির আহম্মদ ওরফে মনির আহমদ (৪৮)-কে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র সঙ্গীয় ফোর্সসহ হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
আটককৃত নির আহম্মদ ওরফে মনির আহমদ হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আটককৃত ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের জিআর ৭৫/২১ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
তিনি আরও বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।