1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৪:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফে বিশেষ যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত আবুল খায়ের নারীসহ দুই জন আটক

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫,
  • 243 Time View
169

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও নৌবাহিনী যৌথ অভিযানে এক নারী সহযোগীসহ কুখ্যাত ডাকাত আবুল খায়ের আটক কিত হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি লম্বা দা ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আবুল খায়ের (৩১) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লামার পাড়ার বাসিন্দা এবং তার সহযোগী কোহিনুর আক্তার (২৮) হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঘঘোনা এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, আটক আবুল খায়ের এর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ডাকাতিসহ নানা অপরাধে জড়িত অভিযোগে টেকনাফ থানায় ৮ টির বেশী মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টায় এ তথ্য জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, বুধবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লামার পাড়ায় কুখ্যাত ডাকাত আবুল খায়ের অবস্থান করার খবর পায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এতে গোপন আস্তানাটি ঘিরে ফেললে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌড়ে পালানোর জন্য জলাশয়ে ঝাপ দেয়। এসময় জলাশয় থেকে তাকে আটক কররা হয়।

ওসি বলেন, পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে রাতেই হোয়াইক্যং ইউনিয়নের বাঘঘোনা এলাকার অপর একটি গোপন আস্তানায় অভিযান চালানো। এসময় সেখানে অবস্থানকারী এক নারী সহযোগীকে আটক করা হয়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিনটি লম্বা দা ওশতাধিক ইয়াবা।

আটক আবুল খায়ের চিহ্নিত ডাকাত এবং ডাকাতিসহ নানা অপরাধে জড়িত অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026