1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
টেকনাফে দেড় লক্ষ ইয়াবা জব্দ পাচারকারী পালাতে সক্ষম হয়  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 22, 2026, 5:46 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

টেকনাফে দেড় লক্ষ ইয়াবা জব্দ পাচারকারী পালাতে সক্ষম হয় 

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফঃ 
  • Update Time : Thursday, March 20, 2025,
  • 121 Time View
84

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফঃ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমার মাদক পাচারকারী চালান হস্তান্তরের সময় দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে গুলি ছুঁড়ে পালিয়েছে পাচারকারীরা।

বুধবার সাড়ে ৯ টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নাফ নদীর তীরবর্তী শাহ আলমের ঝোড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নেই অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লে. কর্নেল আশিকুর রহমান বলেন, বুধবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের নাফ নদীর তীরবর্তী শাহ আলমের ঝোড়া নামক এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে সাঁতরিয়ে নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে আসতে দেখে বিজিবির সদস্যরা। এ সময় তারা বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদীর কেওড়া বাগানে পূর্ব থেকে অবস্থানকারী দুই মাদক কারবারির কাছে আসে। বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা এক রাউন্ড গুলি ছুঁড়ে। কিন্তু বিজিবির সদস্যদের দৃঢ় অবস্থান দেখে মাদক কারবারিরা রাতে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিশেষভাবে মোড়কজাত প্লাস্টিকের দুইটি বস্তা উদ্ধার করে। বস্তা দুইটি খুলে পাওয়া যায় ১ লাখ ৫০ হাজার ইয়াবা।

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট