1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ৯:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফের বাহারছাড়া গরু চড়াতে গিয়ে পাহাড়ে দুইজন অপহরণ 

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ 
  • Update Time : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫,
  • 180 Time View
167

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ে গরু চরাতে দুইজন নিখোঁজ হয়েছেন। মুখোশধারী সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে গেছে বলে ধারণা এলাকাবাসীর।

মঙ্গলবার সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম।

নিখোঁজ দুজন হলেন- জাহাজপুরা এলাকার আবছার আহমদের ছেলে আহমদ উল্লাহ (৪৮) এবং আবদুস সালামের ছেলে জসিম উদ্দিন (১৮)।

ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে তারা গরু নিয়ে পাহাড়ের পাশে যান। এ সময় তাদের তুলে নিয়ে মুখোশধারী সন্ত্রাসীদের গভীর পাহাড়ের দিকে যেতে দেখেন লোকজন। তবে এখন পর্যন্ত কোনও ফোন পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে

জনপ্রতিনিধির মাধ্যমে দুজনকে তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর পাহাড়ে অভিযান চালানোর কথা বলেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন শাহ।

কক্সবাজার জেলা পুলিশ বলছে, গত ১৪ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২২৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় উখিয়ার বিভিন্ন এলাকা থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026