1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
টেকনাফের নাফ বৃহত্তর কওমি ছাত্র সংগঠনের উদ্যোগে ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের ওপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 23, 2026, 4:35 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

টেকনাফের নাফ বৃহত্তর কওমি ছাত্র সংগঠনের উদ্যোগে ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের ওপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফঃ 
  • Update Time : Friday, March 21, 2025,
  • 179 Time View
75

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফঃ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের টেকনাফে ফিলিস্তিনের গাজায় গণহত্যা ও ভারতে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে টেকনাফে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর টেকনাফ শাপলা চত্বরে হাজারো ধর্মপ্রাণ মুসলমান এ সমাবেশে অংশগ্রহণ করেন।

নাফ বৃহত্তর কওমি ছাত্র সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। টেকনাফ জামিয়া প্রাক্তন ছাত্র পরিষদ, আল হারামাইন সংগঠন, টেকনাফ লামার বাজার মসজিদ ও গোদার বিল এলাকাবাসীর ব্যানারে শত শত মুসল্লি মিছিলে অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন নাফ বৃহত্তর কওমি ছাত্র সংগঠনের সভাপতি হাফেজ সাঈদুল ইসলাম সায়েম। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ তারেক উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন তানযিমুল আফনান টেকনাফের পরিচালক মাওলানা সাইফুল ইসলাম সাইফি, টেকনা

ফ আল জামিয়া আল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক ও অলিয়াবাদ গাউসিয়া মসজিদের খতিব মুফতি উসমান গণী বাঁশখালী, টেকনাফ জামিয়ার সিনিয়র শিক্ষক মুফতি রহিম উল্লাহ শরীফ, উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব ও টেকনাফ জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা ইলিয়াস ফারুক্বী, টেকনাফ লামার বাজার মসজিদের খতিব মাওলানা আমিরুল মুস্তফা, আল হারামাইন ইসলামী যুব সংগঠনের সভাপতি মাওলানা জলাল উদ্দীন সহ আরও অনেকে।

সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে টেকনাফ স্টেশন কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে টেকনাফ আল জামিয়া আল ইসলামিয়ার সম্মানিত শিক্ষা পরিচালক হযরত মাওলানা যাইনুল আবেদীন সাহেব বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

সমাবেশে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোবারকবাদ জানান সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ ত্বাহের। সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান শূরা প্রধান মাওলানা আরিফুল রাফি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট