1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
টানা ৭ দিন পর সেন্টমার্টিন-টেকনাফ নৌরুটে ট্রলার চলাচল শুরু। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 4:25 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

টানা ৭ দিন পর সেন্টমার্টিন-টেকনাফ নৌরুটে ট্রলার চলাচল শুরু।

Reporter Name
  • Update Time : Sunday, June 1, 2025,
  • 130 Time View
52

টানা ৭ দিন পর সেন্টমার্টিন-টেকনাফ নৌরুটে ট্রলার চলাচল শুরু।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শহীদুল ইসলাম শাহেদ টেকনাফ উপজেলা প্রতিনিধি:

বৈরী আবহাওয়ার কারণে ৭দিন পর সেন্টমার্টিন-টেকনাফ নৌরুটে নৌযান চলাচল শুরু হয়েছে। রোববার (১ জুন) সকাল থেকে এ রুটে ট্রলার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে ২৫ মে গভীর নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় উপজেলা প্রশাসন সেন্টমার্টিন- টেকনাফ রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েকদিনে সাগরে গভীর নিম্নচাপে দুর্ঘটনা এড়াতে টেকনাফ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। সে নির্দেশনা অনুযায়ী নৌযান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি ভালো দেখা দিলে রোববার থেকে সার্ভিস ট্রলার চলাচলের অনুমতি দেওয়া হয়।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মিজানুর রহমান বলেন, আমাদের গ্রামে গভীর নিম্নচাপের প্রভাবে সাগরের পানি ঢুকেছিল।এখন কমে গেছে। তখন ঠিকমতো চিকিৎসা সেবা পাওয়া যায়নি। তবে কোস্টগার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা সেবা পাওয়া যেতো।

 

৭ দিন পর সেন্টমার্টিন-টেকনাফ নৌরুটে ট্রলার চলাচল শুরু

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের অধিকাংশ মানুষের এখন আয় রোজগার নেই। অনেক যুবক বেকার। তার মাঝে বৈরী আবহাওয়া হলে সেন্টমার্টিনের সঙ্গে টেকনাফে আসা-যাওয়া বন্ধ হলে আরও খাদ্য সংকট তৈরি হয়।

টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটের সার্ভিস বোট অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ আহমদ বলেন, আজ ছয়টি সার্ভিস ট্রলার টেকনাফ থেকে সেন্টমার্টিনে গেছেন। নিত্যপণ্যের মালামাল নিয়ে দুটি ট্রলার দ্বীপে রওনা হয়।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, সেন্টমার্টিন দ্বীপে খাদ্য সংকট মোকাবিলায় চালসহ নিত্যপণ্য খাদ্য পাঠানো হয়েছে। অবস্থা বুঝে আরও সহায়তা পৌঁছে দেওয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট