1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১০:৩২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২

শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি :
  • Update Time : রবিবার, মার্চ ২৩, ২০২৫,
  • 112 Time View
114

শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় অটোচালকসহ দুই জন নিহত হয়েছেন। রবিবার সকাল ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের পাথাইলকান্দি ২নং ব্রীজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নিহতরা হলো-  উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মন্ডলের ছেলে অটোচালক হাসেন আলী (৫৫), একই এলাকার মো. লালমিয়ার ছেলে সবুজ (১৩) ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান- সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটো ভাবলা গ্রামের দিকে যাচ্চিলেন । পথে অটোটি যমুনাসেতু মহাসড়কে উঠলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটো চালক হাসেন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মত্যু হয়েছে।

যমুনাসেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান জানান,  আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে।

 শরিফুল ইসলাম 

টাঙ্গাইল প্রতিনিধি

০১৭৫৪০৫২৫২৭

২৩.০৩.২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026