1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| রাত ৮:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টঙ্গী শিলমুনে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত

সবনাম কাব্য স্টাফ রিপোর্টার:
  • Update Time : শুক্রবার, মে ৩০, ২০২৫,
  • 294 Time View
154

সবনাম কাব্য স্টাফ রিপোর্টার:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির ৪৭ নং ওয়ার্ড ও শিলমুন গ্রামবাসীর উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে শিলমুন আব্দুল হাকিম মাস্টার স্কুল রোড এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সালাউদ্দিন সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী থানা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মফিজ মণ্ডল।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও টঙ্গী সরকারি কলেজের বিপি সরাফাত হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম বাটসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন সরকার বলেন,গত ১৭ বছর ধরে গাজীপুরে আমরা কখনোই স্বতঃস্ফূর্তভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে পারিনি। তবে গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমাদের মাঝে আর কোনো ভয় নেই। তাই আমরা আজ দৃঢ় মনোবল নিয়ে, স্বতঃস্ফূর্তভাবে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন করছি।

আলোচনা সভার শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত সবাইকে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026