1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
টঙ্গীবাড়ীতে সড়কে গর্ত, দু*র্ঘট*নার শঙ্কা - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 21, 2026, 12:01 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

টঙ্গীবাড়ীতে সড়কে গর্ত, দু*র্ঘট*নার শঙ্কা

মোঃ শাহিনুর রহমান আকাশ
  • Update Time : Saturday, May 24, 2025,
  • 215 Time View
65

টঙ্গীবাড়ীতে সড়কে গর্ত, দু*র্ঘট*নার শঙ্কা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:হোসাইন হাওলাদার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার আলদি-দিঘিরপাড় সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি ঢুকে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

স্থানীয়রা বলছে, এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। বিশেষ করে গাছের গুড়ি বোঝাইকৃত ভারি যানবাহন লড়ি চলাচল করে। এছাড়া ছোট বড় বাস ট্রাক সহ হাজারো যানবাহন চলাচল করে। গুরুত্বপুর্ন এই সড়ক দিয়ে দেশের রাজধানী ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা শহরে যাতায়াত করতে হয়। যত দ্রুত সম্ভব দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সড়কটি সংস্কারের দাবি জানান এলাকাবাসী।

আজ শনিবার (২৪ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, আলদি হতে দিঘিরপাড় যাওয়ার পথে কাঠাদিয়া ঈদগাহ সংলগ্ন মা কমিউটিটি সেন্টারের সামনে সড়কে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও সড়কের বিভিন্ন স্থানে এমন ছোট বড় গর্ত রয়েছে।

কাঠাদিয়া গ্রামের বাসিন্দা বিপু মাদবর বলেন, সড়কটি সংস্কার করা জরুরি। নয়তো যেকোনো সময় বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগে এই গর্তে একটি কুকুর পড়েছিল। কোনভাবেই কুকুরটি উঠতে পারছিলনা। কুকুরটি বাঁচাতে ফায়ার সার্ভিস ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো সহযোগিতা না পেয়ে বাঁশ ও কাঠের লাঠি দিয়ে এলাকাবাসী কুকুরটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মায়ান ওয়ালিদ হুযাইফা বলেন, সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। দুর্ঘটনার আগেই উচিত মেরামত করা। একটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার বুঝে তার কষ্টের পরিধি কতটুকু। তাই অতি দ্রুত সড়কটি মেরামত করার দাবি জানাচ্ছি।

মুন্সীগঞ্জ (সওজ) সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী নাজমুস হোসেন সাকিব বলেন, আমি খোঁজ নিয়ে ঠিক করে দিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট